admin

প্রকাশিত: 4:47 PM, August 30, 2026

গোলাপগঞ্জে লিফলেট বিলি করে মুতাওয়াল্লি দাবি, ক্ষোভে ফুঁসছে কোনাচর গ্রামবাসী

গোলাপগঞ্জে লিফলেট বিলি করে মুতাওয়াল্লি দাবি, ক্ষোভে ফুঁসছে কোনাচর গ্রামবাসী

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী কোনাচর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি পদ নিয়ে তীব্র উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে। বর্তমান মসজিদ কমিটি ও এলাকাবাসীকে না জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসেন কাওছার নিজেকে নতুন মুতাওয়াল্লি দাবি করে ঘরে ঘরে লিফলেট বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই কোনাচর গ্রামের মুরব্বি, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, কোনো সামাজিক বৈঠক, আলোচনা কিংবা পরামর্শ ছাড়াই হঠাৎ একতরফাভাবে লিফলেট বিলি করে নিজেকে মুতাওয়াল্লি দাবি করায় পুরো এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল বাদ জোহর মসজিদ প্রাঙ্গণে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান মুতাওয়াল্লি রোম্মান আহমদ ও মসজিদ কমিটির সেক্রেটারি হাফিজ মাওলানা যুবায়ের আহমদ আনাসের উপস্থিতিতে সভায় অর্ধশতাধিক প্রবীণ ও যুবক অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মসজিদের মতো পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি নির্বাচন অবশ্যই সামাজিক প্রথা, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া উচিত। সমাজকে তোয়াক্কা না করে গোপনে লিফলেট বিতরণের মাধ্যমে মুতাওয়াল্লি দাবি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে, হঠাৎ এই ঘটনা নিয়ে গ্রামে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। নেপথ্যে কারও কোনো ইন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত কোনো রূপ নেওয়ার আগেই দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসী। তবে এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসেন কাওছারের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে জেলা রোভারের ‘কোর্স ফর রোভার মেট’ সম্পন্ন

সর্বশেষ সংবাদ

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক ব্যক্তির