admin

প্রকাশিত: 5:04 PM, March 10, 2026

গোলাপগঞ্জে সাকু বিল জলমহালে ১৪৪ ধারা ভঙ্গের শঙ্কা: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় এলাকাবাসী

গোলাপগঞ্জে সাকু বিল জলমহালে ১৪৪ ধারা ভঙ্গের শঙ্কা: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী দক্ষিণ পাড়া গ্রামে অবস্থিত ‘সাকু বিল’ জলমহালকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আদালতের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করেই দুটি মৎস্যজীবী সমবায় সমিতি যেকোনো সময় সংঘর্ষে লিপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। পবিত্র মাহে রমজানের প্রাক্কালে এমন পরিস্থিতিতে জানমালের বড় ধরনের ক্ষতির শঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

জানা যায়, সাকু বিল জলমহালটি ইজারা পায় ‘কালীজুরী দক্ষিণ পাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’। তবে সমিতির ২ জন সদস্য প্রবাসে থাকা এবং ৩ জন সদস্য মৃত্যুবরণ করায় জটিলতা সৃষ্টি হয়। জেলা সমবায় কর্মকর্তা প্রথমে সমিতিটি অবসায়নের আদেশ দিলেও পরবর্তীতে বিভাগীয় সমবায় কর্মকর্তা সেই আদেশ প্রত্যাহার করেন। এই আইনি ও প্রশাসনিক জটিলতার সুযোগে জলমহালটির দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-২, সিলেট উক্ত জলমহালে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন (সূত্র: বিবিধ ১৬/২০২৬)। আদালতের আদেশে সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’কে দখল বিষয়ক সুস্পষ্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) নালিশি জমিতে স্থিতাবস্থা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, আদালতের স্থিতাবস্থার আদেশ থাকলেও মাঠ পর্যায়ে উত্তেজনা কমেনি। যেকোনো সময় ১৪৪ ধারা ভেঙে দুই পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। এলাকাবাসী ও মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন জানান, “চলছে পবিত্র রমজান মাস। এই সময়ে যদি বড় কোনো সংঘর্ষ ঘটে, তবে এলাকায় শান্তি বিনষ্ট হবে। আমরা চাই প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নিক এবং ১৪৪ ধারার মেয়াদ বৃদ্ধি করে রক্তপাত বন্ধ করুক।”

আদালতের আদেশের অনুলিপি ইতিমত্যে পুলিশ সুপার, সিলেট এবং গোলাপগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে। পুলিশ প্রশাসনকে শান্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলেও স্থানীয়রা আরও নিবিড় তদারকির দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও