admin
প্রকাশিত: 3:39 PM, January 28, 2026
সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে ধানের শীষ প্রতীকের যেন ঢেউ উঠেছে। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই বিএনপির প্রার্থী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন টিমে ভাগ হয়ে প্রতিটি গ্রাম ও ছোট-বড় বাজারে গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ করছেন।
এছাড়া প্রতিদিন অন্তত ৭/৮টি উঠানবৈঠক ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। শিডিউল অনুযায়ী এসব কর্মসূচি ও বৈঠক-সভায় উপস্থিত হয়ে জনসাধারণের সামনে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ও পরিকল্পনা তুলে ধরছেন সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এরই ধারবাহিকতায় গতকাল মঙ্গলবার বাদ জোহর বিয়ানীবাজার পৌরশহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যাক্রমে অংশ নেন তিনি। এসময় ব্যবসায়ী-শ্রমিকসহ সাধারণ ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের দৃঢ় আশা ব্যক্ত করেন।
এর আগে এমরান আহমদ চৌধুরী পক্ষে বিয়ানীবাজার সদর ও লাউতা ইউনিয়নে গণসংযোগ করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা, সহ-সভাপতি আব্দুস সবুর ও আতাউর রহমান, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাস, সাব্বির আহমদ, হাসনাত জামিল, জাকারিয়া আহমদ ও সুহেল আহমদ, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, নুরুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল হোসেন, সিলেট জেলা ছাত্রলের সহ-সাংগঠনিক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল আহমদ প্রমুখ। গণসংযোগকালে ভোটাররা মন্তব্য করেন- এর আগে এতো সহজভাবে অন্য কোনো দলের প্রার্থীদের গ্রহণ করেননি তারা। এমরান আহমদ চৌধুরী দুই উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে আপন করে নিয়েছেন- যা একজন প্রকৃত ও যোগ্য প্রার্থীর গুণ।
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,