admin

প্রকাশিত: 6:12 PM, February 26, 2026

চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রমিক-মালিক সুসম্পর্ক অপরিহার্য: শ্রমমন্ত্রী আরিফ

চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রমিক-মালিক সুসম্পর্ক অপরিহার্য: শ্রমমন্ত্রী আরিফ

স্টাফ রিপোর্টার:

বর্তমান সরকারের সামনে থাকা চ্যালেঞ্জসমূহ মোকাবিলা এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমাদের বাস্তবমুখী কাজ করতে হবে।

গতকাল বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেশের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “আমাদের কেবল প্রচলিত বাজারের ওপর নির্ভর করলে চলবে না, বরং নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করতে হবে। আমরা এখানে সেবা দিতে এসেছি, আমাদের অন্য কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। দেশের উন্নয়নই মূল লক্ষ্য।”

সভায় উপস্থিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিদেশগামী কর্মীদের দক্ষতা ও আচরণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বিদেশগামী কর্মীদের ‘প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন’ (পিডিও) বা বহির্গমন পূর্ব প্রশিক্ষণ সঠিকভাবে হচ্ছে না। এর ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও আধুনিক ও সচল করতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি করা ছাড়া বিশ্ববাজারে টিকে থাকা সম্ভব নয়।”

বৈঠকে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা দেশের শিল্প খাতের বর্তমান অবস্থা ও মালিকপক্ষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফেডারেশনের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শিল্পক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,