admin

প্রকাশিত: 8:00 AM, May 14, 2026

ছাতকে ১৩ দিন ধরে ইউএনও নেই

ছাতকে ১৩ দিন ধরে ইউএনও নেই
  • ৩ প্রতিষ্ঠানে স্থবিরতা, সেবাগ্রহীতারা দিশেহারা
সাকির আমিন, ছাতক: 
সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ উপজেলা ছাতকে গত ১৩ দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কাজে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। একইসাথে উপজেলা পরিষদের প্রশাসক ও পৌর প্রশাসকের পদটিও শূন্য থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ফলে সরকারি ১৭টি বিভাগের সমন্বয়হীনতা ও দাপ্তরিক স্থবিরতায় সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছাতকের বিদায়ী ইউএনও ডিপ্লোমেসি চাকমাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইউএনও মো. মহিউদ্দিনকে। অভিযোগ উঠেছে, নতুন ইউএনও মো. মহিউদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় হওয়ায় তিনি কুলাউড়া থেকে ছাতকে এসে যোগদান করতে অনীহা প্রকাশ করছেন। এর ফলে টানা ১৩ দিন ধরে পদটি শূন্য পড়ে আছে।
ইউএনও না থাকায় উপজেলা প্রশাসনের ১৭টি বিভাগের সেবা কার্যক্রম, ত্রাণ বিতরণ, উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও কৃষি সহায়তাসহ সকল ক্ষেত্রে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ অনেক ফাইলে স্বাক্ষর না হওয়ায় থমকে গেছে দাপ্তরিক কাজ। কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষ দূর-দূরান্ত থেকে এসে কাজ না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
দোয়ারাবাজারের ইউএনও অরুপ রতন সিংহকে ছাতকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি এখন পর্যন্ত একদিনের জন্যও ছাতকে আসেননি। ফলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ফাইলে স্বাক্ষর করাতে দোয়ারাবাজারে ছুটতে হচ্ছে। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে কর্মকর্তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নিয়মিত যাতায়াত ও তদারকি না থাকায় ছাতকের সরকারি অফিসগুলো এখন অনেকটা প্রাণহীন হয়ে পড়েছে।
ছাতক উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ বাপন জানান, “ছাতক জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে দাপ্তরিক কাজের চাপ সবসময় বেশি থাকে। দ্রুত এখানে পূর্ণকালীন ইউএনও যোগদান না করলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে।”
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ছাতকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়ন করা হবে।

সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও