admin
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক স্থানে নির্মানাধীন সেতুর সংযোগ সড়ক বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানির নিচে তলিয়ে যাওয়ায়।সড়কটি উঁচু করনের দাবিতে এলাকা বাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সংযোগ সড়কে ইসলাম পুর ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল। ব্যবসায়ী সুলতান আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আবুল হাসান, ভিশন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক ও ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য নাজমুল হাসান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক, ব্যবসায়ী নূরুল হক, আমিরুল হক, ফরিদ আহমদ, ব্যবসায়ী জানে আলম, হাফিজ সুহেল আহমদ প্রমূখ।প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য এডভোকেট সূফি আলম সোহেল বলেন দুই উপজেলার মানুষের যাতায়াতের জন্য শতকোটি টাকা ব্যয়ে নির্মানাধীন এ সেতুটি অকেজো হয়ে পড়বে যদি এর সংযোগ সড়কটি ৭-৮ ফুট উঁচু করে নির্মান না করা হয়। উপজেলা প্রকৌশলীর অফিস সহ সরকারের নানা দপ্তরে সড়ক উঁচু করনের দাবি জানিয়েও কোন কাজ হচ্ছে না। ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তার ইচ্ছা মত কাজ করে যাচ্ছে। সামান্য পানিতে যদি এ সড়ক ডুবে যায়। এলাকাবাসীর কোন কাজে আসে না তা হলে কার স্বার্থে এ সড়ক নির্মান করা হচ্ছে। প্রয়োজন আমরা বৃহত্তর আনদোলনে যাব।
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস