admin

প্রকাশিত: 9:05 AM, October 13, 2026

জকিগঞ্জের বাবুর বাজার ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

জকিগঞ্জের বাবুর বাজার ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জের বাবুর বাজার ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার রাত ৯টায় বাবুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে দুই অধিবেশনে আলোচনা, শপথ গ্রহণ ও বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাজার ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা মাস্টার কুতুব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাইফুর রহমান শিপন। প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ূম মুজিব, উপদেষ্টা কমিটির সদস্য রফিক আহমদ, কবির আহমদ, আনোয়ার হোসেন খান, আব্দুল বাছিত মেম্বার, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন লস্কর, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাদেক মোহাম্মদ পারভেজ, সাবেক সহসভাপতি আব্দুল কাদির ও সাবেক সদস্য কালন খান। স্বাগত বক্তব্য দেন বদরুল আলম আফজাল।

আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সহসাধারণ সম্পাদক নবাব আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ মহদুম, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং সদস্য হেলাল আহমদ, আব্দুল মনাফ ও সালেহ আহমদ সাবুকে শপথবাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা মাস্টার কুতুব উদ্দিন। পরে বাজার ব্যবস্থাপনার দায়িত্ব নবনির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বক্তারা বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বাজারের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুম আহমদ। এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ।

এ সময় উপদেষ্টা আতাউর রহমান ইনসান, সাবেক সভাপতি ফারুক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ইলাবাজ গ্রামের মুরব্বি আফতাব হোসেনসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে পদাধিকারবলে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ