admin

প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

জকিগঞ্জে ব্যাটারি চুরি আটক যুবক, ভিডিওতে নাম জড়ানোর অভিযোগ; উদ্ধার ৫ ব্যাটারি

জকিগঞ্জে ব্যাটারি চুরি আটক যুবক, ভিডিওতে নাম জড়ানোর অভিযোগ; উদ্ধার ৫ ব্যাটারি

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় দিদারুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। তিনি একই গ্রামের বাসিন্দা আব্দুর রউফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাতে খাসেরা গ্রামের একটি বাড়ি থেকে একটি অটোরিকশার ৫টি ব্যাটারি চুরি করে নিয়ে যান দিদারুল ইসলাম। ঘটনার পর স্থানীয়রা কৌশলে তাকে আটক করে মানিকপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিদারুল ইসলাম ভিডিও বার্তায় একই গ্রামের আবুল কালামের ছেলে পারভেজ আহমদের নাম জড়ান বলে অভিযোগ ওঠে। তবে এলাকাবাসী এই অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

পরে মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদের তত্ত¡াবধানে গোপনে লুকিয়ে রাখা চুরি হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়।

ভুক্তভোগী অটোরিকশার মালিক বলেন, “চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি। তবে এলাকায় চুরির ঘটনা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।”

এদিকে অভিযুক্ত হিসেবে নাম আসা পারভেজ আহমদ বলেন, “গত বছরের আগস্ট মাসে দিদারুল ইসলামের বিরুদ্ধে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি চুরির মামলা দায়ের করেছি, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। সে ধরা পড়লেই নির্দোষ মানুষের নাম জড়িয়ে বিভ্রান্তি তৈরি করে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ঘরবাড়ি, টমটম ও অটোরিকশার ব্যাটারি চুরি ছাড়াও গবাদিপশু চুরির ঘটনাও বেড়েছে। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, দিদারুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে এলাকায় দাঙ্গাবাজির অভিযোগ রয়েছে। ভয়ে অনেকেই অভিযোগ করতে চান না; মারধর, হুমকি কিংবা রাতে চুরির আশঙ্কা রয়েছে বলে জানান তারা।

মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে বসে আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। তবে ইউনিয়নে চুরি-ডাকাতি বা যেকোনো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে।”

এ ঘটনায় চোরচক্র শনাক্তে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহŸান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


সর্বশেষ সংবাদ

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম