admin
প্রকাশিত: 5:31 PM, October 9, 2026
মো. আল আমীন, জগন্নাথপুর:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আরএ দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুরের প্রতিমা শিল্পীরা। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ,কাঠ, খড় ও কাদামাটি দিয়ে তৈরি প্রতিমার কাঠামোর কাজ প্রায় শেষের দিকে।
কোথাও চলছে মাটির প্রলেব ও কারুকাজের শেষ ধাপ,আবার কোথাও প্রতিমায় দেয়া হচ্ছে রং-তুলির শেষ আঁচড়। প্রতিমাগুলো অলংকার ও সাজসজ্জায় সজ্জিত করে নেওয়া হবে মন্ডবে। এ দুর্গোৎসবকে ঘিরে জগন্নাথপুরের বিভিন্ন পূজামন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার বিভিন্ন এলাকায় পূজার অন্যতম প্রধান অনুষঙ্গ প্রতিমা তৈরিতে প্রতিমা শিল্পী ও কারিগররা এখন ব্যস্ত রয়েছেন।
সরেজমিনে উপজেলার কয়েকটি প্রতিমা তৈরি সময় দেখা যায়, বাঁশ ও কাঠের কাঠামোর ওপর খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করে তাতে কাদামাটির প্রলেপ দেয়া হচ্ছে। শুকিয়ে যাওয়ার পর মাটির ওপর কারুকাজ করা হচ্ছে। কোথাও দুর্গা, সরস্বতী, কার্তিক ও গণেশের অবয়ব তৈরির কাজ চলছে। আবার অনেক প্রতিমায় ইতোমধ্যে রং করার কাজ শুরু হয়েছে। শিল্পীরা নিখুঁতভাবে প্রতিমার চোখ, মুখমন্ডল, পোশাক ও বিভিন্ন অলংকারের নকশা ফুটিয়ে তুলতে অবিরাম শ্রম দিয়ে যাচ্ছেন।
প্রতিমা শিল্পীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিমার চাহিদা ও দাম কিছুটা ভালো। তবে, প্রতিমা তৈরিতে ব্যবহৃত বাঁশ, কাঠ, খড়, মাটি, রংসহ বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কারিগর ও শ্রমিকদের মজুরিও। ফলে, প্রতিমার দাম বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রত্যাশিত লাভ করতে পারছেন না প্রতিমা শিল্পীরা।
প্রতিমা কারিগরা বলেন, প্রতিমা তৈরির কাজ শুরু হয় কয়েক মাস আগে থেকেই। প্রথমে বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো তৈরি করা হয়। এরপর খড় দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করে কয়েক ধাপে মাটির প্রলেপ দেওয়া হয়। মাটি শুকানোর পর রং ও সাজসজ্জার কাজ শেষ করে প্রতিমা মন্ডপে পাঠানো হয়। দুর্গাপূজার সময় ঘনিয়ে আসায় এখন কাজের চাপ অনেক বেড়েছে।তারা জানান, একটি প্রতিমা তৈরিতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগে। প্রতিমার আকার, নকশা ও কারুকাজের ওপর নির্ভর করে এর মূল্য নির্ধারণ করা হয়। বড় ও বিশেষ নকশার প্রতিমা তৈরিতে সময় ও শ্রম বেশি লাগে। ফলে এসব প্রতিমার দামও তুলনামূলক বেশি হয়ে থাকে।
এদিকে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ। জগন্নাথপুর উপজেলায় এবার ৩৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিভাস দে বলেন, ‘উপজেলা প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজামন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।’‘প্রতি বছরের মতো এবারও আমরা নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশাবাদী। নিরাপত্তা নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।’
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, প্রতিটি পূজামন্ডপকে নিরাপত্তার আওতায় আনার পাশাপাশি মন্ডপের আশপাশের পরিবেশ, বিদ্যুৎ সংযোগ, অগ্নিনিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। পূজা চলাকালে দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল ও উৎসবের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে। পাঁচ দিনব্যাপী এ উৎসব ২২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। উৎসবকে ঘিরে এরইমধ্যে উপজেলার বিভিন্ন পূজামন্ডপে সাজসজ্জা ও আলোকসজ্জার প্রস্তুতি শুরু হয়েছে।
প্রতিমা শিল্পীদের ব্যস্ততা আর পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিতে জগন্নাথপুরে এখন শারদীয় দুর্গোৎসবের আবহ তৈরি হতে শুরু করেছে। একইসঙ্গে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশায় দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুরের প্রতিমা শিল্পীরা।
বিআরটিএ সিলেট সার্কেলের উদ্যোগে রাজা গিরিশচন্দ্র স্কুলে ১১৩ শিক্ষার্থীর নিয়ে সচেতনতামূলক আয়োজন স্টাফ রিপোর্টার: “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশÑসবার আগে বাংলাদেশ”
উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাংকটির সিলেট
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের
বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদূত। তাঁর
বিশ্বনাথ প্রতিনিধি: ‘আমার শহর আমার দায়িত্ব, পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ
মো. আল আমীন, জগন্নাথপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আরএ দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুরের
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক