admin

প্রকাশিত: 8:49 AM, May 23, 2026

জমকালো আয়োজনে বিএমজেএ সিলেটের ‘ফ্যামিলি ডে’ উদযাপিত

জমকালো আয়োজনে বিএমজেএ সিলেটের ‘ফ্যামিলি ডে’ উদযাপিত

‘দেশ ও জাতির উন্নয়নে অনন্য ভ‚মিকা রাখছে মাল্টিমিডিয়া জার্নালিজম’

স্টাফ রিপোর্টার:

জমকালো আয়োজন ও সিলেটের বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ‘ফ্যামিলি ডে-২০২৬’। গতকাল শুক্রবার দক্ষিণ সুরমার সিলাম মাঝপাড়াস্থ ‘রাজপ্রাঙ্গন রিসোর্ট এন্ড পার্টি সেন্টারে’ দিনব্যাপী এই পারিবারিক উৎসব উদযাপিত হয়। আনন্দঘন এই আয়োজনে বক্তারা বলেন, বর্তমান যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা দেশ ও জাতির উন্নয়নে অত্যন্ত সহায়ক এবং বলিষ্ঠ ভ‚মিকা রেখে যাচ্ছে। দিনব্যাপী এই উৎসবের কর্মসূচিতে ছিল এসোসিয়েশনের সদস্যদের পরিবারের মধ্যকার ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

বিএমজেএ ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহবায়ক এএইচ আরিফের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতা অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দৈনিক সিলেটের সংবাদ’র সম্পাদক ও প্রকাশক পারভীন বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।

অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নানামুখী কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন। তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সাধারণ মানুষের কাছে দ্রæত ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে দারুণ কাজ করছে। সাংবাদিকতার এই আধুনিক ধারাকে এগিয়ে নিতে আগামী দিনে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি ডে উদযাপন কমিটির সদস্য সচিব রতœা আহমদ তামান্না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রাজু আহমদ, শাহ মো. কয়েস আহমদ, মো. নুরুল ইসলাম, আনিতা সিনহা, যুবদল নেতা মিনার হোসেন লিটন।

পারিবারিক এই উৎসবকে সফল করতে বিভিন্ন উপকমিটি নিরলসভাবে কাজ করে। খেলাধুলা পরিচালনা করেন ক্রীড়া উপকমিটির আহবায়ক রুবেল আহমদ এবং সদস্য শাহীন আহমদ, বাবর জোয়ারদার, তৌফিকুর রহমান হাবিব ও আব্দুল মাজিদ চৌধুরী। অন্যদিকে, সাংস্কৃতিক ও আপ্যায়ন উপকমিটির দায়িত্বে থেকে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করেন সুলেমান সুহেল, আশরাফুর ইসলাম, কৃতিশ তালুকদার ও শাহীন আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আব্দুল খালিক, ফারহান আহমদ চৌধুরী, জাবেদ এমরান, জাকির হোসেন দিপু, ফাহিম আহমদ, জাহিদ আহমদ, সৈয়দ রাসেল, সাইদুর রহমান উৎফুল বড়–য়া, ঈষা তালুকদার, আশিকুর রহমান রানা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনামিকা অনু, সুপ্রিয়া দে। এসোসিয়েশনের সদস্য দিনশেষে এক আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং নৈশভোজের মাধ্যমে আনন্দের এই আয়োজনের সমাপ্তি ঘটে।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা