admin
প্রকাশিত: 6:15 PM, September 12, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারের পশ্চিম পাঠানগাঁও এলাকায় জমি দখল, বাড়িঘর উচ্ছেদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে পশ্চিম পাঠানগাঁও এলাকার ভূট্টু খাঁ’র বাড়ির সামনে স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিলেটের তোপখানা এলাকার বাসিন্দা, তথাকথিত ভূমিখেকো ও দখলবাজ আফসর ও শাহাব গং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল, বসতবাড়ি উচ্ছেদ এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকায় অরাজকতা ও সাধারণ মানুষকে চরম হয়রানি করে আসছে। তাদের এসব অপকর্মের কারণে ওই এলাকার নিরীহ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অবিলম্বে এসব ভূমিখেকো ও দখলবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মঞ্জুর আলম ভূট্টু খাঁ, মতিন খাঁ, ফরিদ খাঁ, রহিম খাঁ, মকবুল খাঁ, রজব আলী, শাফিয়া বেগম ও আলসান বিবি সহ এলাকার বিপুল সংখ্যক ভুক্তভোগী ও সাধারণ জনসাধারণ।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম