admin
প্রকাশিত: 5:58 PM, September 12, 2026
বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার উদ্যোগে জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল পাশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার বাদ জুমআ কোর্ট পয়েন্টস্থ কালেক্টরেট মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির জননেতা মাওলানা রেজাউল করিম জালালী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বি.কে.এম মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, সমাজকল্যাণ সম্পাদক কারী মাওলানা আবুল হোসাইন, শাব্বির আহমদ, মাওলানা আব্দুল শহীদ, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মুহাম্মদ ইউসুফ, হাফিজ তারেক হাসান, মাওলানা শায়েখ ফিরুজ আলী, মাওলানা শাহনুর মিয়া, মুহাম্মদ জিল্লুর রহমান, মাওলানা এমাদ উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জেলা সভাপতি আহমদ মাইমুন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক ফাহিম কামালী, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, মাওলানা শফিকুল আলম, শ্রমিক মজলিস নেতা মীর রাহাদ হোসেন, মুহাম্মদ শাহজাহান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুরআন ও সুন্নাহবিরোধী দাবি করে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিল করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংসদে কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে।-বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম