admin

প্রকাশিত: 7:00 AM, June 8, 2026

জাতীয় সংসদে খন্দকার মুক্তাদির

জাতীয় সংসদে খন্দকার মুক্তাদির

সরকার শিল্প বর্জ্য পুনঃব্যবহার করে টেকসই শিল্পায়ন জোরদারের পরিকল্পনা করছে

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি জানিয়েছেন, টেকসই শিল্পায়নকে উৎসাহিত করার লক্ষ্যে শিল্প কারখানার উপজাত (বাই-প্রোডাক্ট) বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরের মাধ্যমে এগুলোর পুনঃব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)-এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত উপজাত ইতোমধ্যে ব্যবহার করা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে এসব থেকে অধিক মূল্য সংযোজনের নতুন সুযোগ অনুসন্ধান করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন সচল সব চিনিকলে উৎপাদিত উপজাত, বিশেষ করে মোলাসেস (আখের গুড়জাতীয় তরল), দীর্ঘদিন ধরে কেরু ডিস্টিলারিতে অ্যালকোহল এবং দেশি-বিদেশি মদসহ বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। এছাড়া কেরু সুগার মিলের আরেকটি উপজাত ‘প্রেস মাড’ থেকে জৈব সার উৎপাদন করা হচ্ছে।

শিল্পমন্ত্রী সংসদকে জানান, নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডকে আধুনিক, বহুমুখী, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে টেকসই কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানে রূপান্তর এবং চুয়াডাঙ্গার কেরু ডিস্টিলারিকে প্রযুক্তিনির্ভর, নিরাপদ, পরিবেশসম্মত ও লাভজনক শিল্প প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে পৃথক সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চলছে।
সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এ দুটি প্রতিষ্ঠানের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে এবং শিল্পের উপজাত থেকে বিভিন্ন পুনঃব্যবহারযোগ্য পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, এছাড়া সাভার ট্যানারি শিল্পনগরীতে ট্যানারির বর্জ্য থেকে মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, চীনা বিনিয়োগে প্রতিষ্ঠিত ‘জেডডব্লিউ অ্যানিমেল প্রোটিন’ নামের একটি কারখানায় ক্রোম শেভিং ডাস্ট থেকে প্রোটিন পাউডার এবং কাঁচা চামড়ার কাটা অংশ থেকে জেলাটিন উৎপাদন করা হচ্ছে। এছাড়া ট্যানারির ফ্লেশিং বর্জ্য থেকে ট্যালো (প্রাণিজ চর্বিজাত পণ্য) উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, ট্যানারি শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) থেকে উৎপন্ন স্লাজ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে টাইলস তৈরি করা হয়েছে এবং সেগুলো ইতোমধ্যে সিইটিপি প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন শিল্প কারখানাগুলোর বিষয়ে তিনি বলেন, এসব কারখানায় উৎপাদিত উপজাত সাধারণত সংশ্লিষ্ট কারখানার উৎপাদন প্রক্রিয়াতেই কাঁচামাল হিসেবে পুনঃব্যবহার করা হয়। ফলে এসব উপজাত থেকে আলাদা পণ্য তৈরির প্রয়োজন বর্তমানে নেই।

শিল্পমন্ত্রী বলেন, শিল্পের উপজাতগুলোর কার্যকর ব্যবহারের মাধ্যমে সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস এবং চক্রাকার (সার্কুলার) শিল্পব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা