admin

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

জাপানে দক্ষ কর্মী পাঠাতে মাস্টারপ্ল্যান প্রতি সপ্তাহে অগ্রগতির প্রতিবেদন চান মন্ত্রী

জাপানে দক্ষ কর্মী পাঠাতে মাস্টারপ্ল্যান প্রতি সপ্তাহে অগ্রগতির প্রতিবেদন চান মন্ত্রী

স্টাফ রিপোর্টার:

জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়াতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে বিদেশের শ্রমবাজার সম্প্রসারণের হালনাগাদ প্রতিবেদন প্রতি সপ্তাহে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে শ্রমবাজার সপ্রসারণে কোনো প্রকার শৈথিল্য সহ্য করা হবে না।

গতকাল বুধবার ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটি’র প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নিরাপদ কর্মপরিবেশ, শতভাগ শ্রম অধিকার এবং উচ্চ বেতনের নিশ্চয়তা থাকায় জাপান বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময় বাজার। জাপানি সংবাদমাধ্যম ‘জাপান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে আগামী কয়েক বছরের মধ্যে ১২ লক্ষাধিক বিদেশি কর্মীর চাহিদা রয়েছে। অন্যদিকে, বাংলাদেশে বর্তমানে প্রায় ২.৫ কোটি অতিরিক্ত কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। এদের দক্ষ করে গড়ে তুলতে পারলে ২০৩০ সালের মধ্যে জাপানে নতুন করে আরও লক্ষাধিক কর্মী পাঠানো সম্ভব হবে।
সভায় জাপানে কর্মী পাঠাতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে ১৬টি ঝঢ়বপরভরবফ ঝশরষষবফ ডড়ৎশবৎ (ঝঝড) ফিল্ডের মধ্যে ৬টির টেস্ট নেওয়া হয়। বাকি ১০টি ফিল্ডের স্কিল টেস্ট দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জাপানিজ ভাষা কোর্স চালু করা হবে। সরাসরি প্রশিক্ষকের পাশাপাশি ‘ভার্চুয়াল টিচিং’ প্ল্যাটফর্ম ব্যবহার করে জাপানিজ শিক্ষকদের যুক্ত করা হবে। ঢাকায় ‘জাপান ফাউন্ডেশন’-এর অফিস স্থাপনের উদ্যোগ এবং জাপানিজ ভাষা টেস্টের আসন সংখ্যা ও সেন্টার বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণে জাপানকে রোল মডেল হিসেবে দেখা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি, সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী এবং জাপানের ঐতা বিশ্ববিদ্যালয়ের ফুল ফ্যাকাল্টি ড. মো. শাকিরুল ইসলাম খানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে শ্রমিকদের ওপর হামলা, আলিম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে শ্রমিকদের ওপর হামলা, আলিম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, ব্যাপক চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত

বিয়ানীবাজারে মইনুলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্ক

বিয়ানীবাজারে মইনুলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্ক

টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে

আগামীকাল সিলেট হয়ে মৌলভীবাজারে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল সিলেট হয়ে মৌলভীবাজারে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা

আজও সিলেটবাসীর স্মৃতিতে অমলিন বদর উদ্দিন আহমদ কামরান

আজও সিলেটবাসীর স্মৃতিতে অমলিন বদর উদ্দিন আহমদ কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার