admin

প্রকাশিত: 6:45 AM, May 23, 2026

জালালাবাদে মায়ের হাতে মেয়ে খুন

জালালাবাদে মায়ের হাতে মেয়ে খুন

‎‎আক্তার হোসেন:

‎‎ভোরের আলো ফোটার মুহূর্তে, যখন বাবা ব্যস্ত ছিলেন স্রষ্টার ইবাদতে, ঠিক তখনই ঘরের ভেতর জন্মদাত্রী মায়ের হাতে প্রাণ গেল এক নিষ্পাপ শিশুর। সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কালারুকা গ্রামে নিজের দেড় বছর বয়সী কন্যাসন্তানকে বটি দা দিয়ে জবাই করার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এই নৃশংসতা ঘটে।

‎‎নিহত ওই শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস)। সে কালারুকা গ্রামের বাসিন্দা আমির আলীর সন্তান। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও আমির আলী ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে নিকটস্থ মসজিদে যান। ঘর ফাঁকা থাকার এই সুযোগে মা সুবিনা বেগম ধারালো বটি দা দিয়ে নিজ সন্তানের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থরেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে জালালাবাদ থানা-পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎‎হত্যাকাÐের পর পুলিশ সুবিনা বেগমকে আটক করে থানা হেফাজতে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো জবানবন্দি পাওয়া যায়নি।

‎‎বিকেলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, “ঘটনার পর থেকেই সুবিনা বেগম সম্পূর্ণ নির্বাক। কোনো অনুশোচনা বা কান্নাকাটি না করে তিনি কেবল শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। নৃশংস এই অপরাধের পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।”

‎‎ওসি আরও নিশ্চিত করেন যে, ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে শিশু তোহার মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার গ্রেপ্তারকৃত সুবিনা বেগমকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে আমির আলীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুবিনা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এই মানসিক বিকারগ্রস্ততার কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

পবিত্র ভোরের এই মর্মান্তিক হত্যাকাÐের খবর ছড়িয়ে পড়ায় গোটা এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। এক নজর দেখতে প্রতিবেশীরা আমির আলীর বাড়িতে ভিড় জমাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা