admin

প্রকাশিত: 11:42 AM, November 25, 2025

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন: ১৮টি নৌকা ধ্বংস

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন: ১৮টি নৌকা ধ্বংস

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্স।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ সংলগ্ন রাংপানি নদীর তীরবর্তী একটি বালু ঘাটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।

অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগ দেন বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর শ্রীপুর বিওপির সদস্যরা এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, “সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ও পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হবে।”

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল: নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল: নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

ভোটার তালিকা নিয়ে অভিযোগের পাহাড়, মৃত ব্যক্তি ও বহিরাগতও ভোটার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর

সিসিকের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে দিদার রুবেল

সিসিকের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে দিদার রুবেল

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জমজমাট আলোচনা শুরু হয়েছে। ওয়ার্ডটির

ধরাছোঁয়ার বাইরে বালুচরের টিলাখেকো জালাল

ধরাছোঁয়ার বাইরে বালুচরের টিলাখেকো জালাল

সিলেটে একের পর এক মামলা ও জিডি কোনো বৈধ চাকরি বা ব্যবসা নেই, অথচ চালচলনে অঢেল অবৈধ আয়ের ছাপ। সিলেটে

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা