admin
প্রকাশিত: 6:39 PM, September 30, 2026
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর:
সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনাসহ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সীমান্তে বা অভ্যন্তরীণ অভিযানে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি কোনো নিরীহ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সতর্কতার সাথে নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় গত আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় জৈন্তাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে। উপজেলার যেকোনো সমস্যা নিরসনে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।” তিনি সরকারি নির্দেশনা মেনে দেশপ্রেমের চেতনায় সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। এ ছাড়া জনদুর্ভোগ লাঘবে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কাজ দ্রুতই শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এবং প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জুলহাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
এছাড়া রাজনৈতিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১৭ পরগনার সভাপতি আবুল মোল্লা আবুল চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমদ এবং সাংবাদিক বিলালুর রহমান।
পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান
যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন
আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার
সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি
মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন