admin
প্রকাশিত: 5:13 PM, October 9, 2026
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে সারি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড নৌকা আটক করে ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারি-২ বালু মহালের আওতাধীন সারি নদীর বগাবিল মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বাধীন লালাখাল বিওপির সদস্যরা, আনসার ব্যাটালিয়ন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান কালে সারি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড নৌকা আটক করা হয়। পরে নৌকাটি ডুবিয়ে দেওয়া হয়। পাশাপাশি নদীর পাড় কেটে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে আইনানুগভাবে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর তীর কেটে কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ, তীরবর্তী এলাকা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ