admin
প্রকাশিত: 7:21 PM, August 7, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে ডাকাতদের ব্যবহৃত পিকআপ থামাতে গিয়ে সশস্ত্র ডাকাত দলের হামলায় মুর্শেদ আলম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগঞ্জ-কেরাইয়া সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি।
আহত এসআই মুর্শেদ আলম জকিগঞ্জ থানায় কর্মরত। ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি কথা বলতে পারলেও মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সশস্ত্র দল। বিষয়টি জানতে পেরে জকিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজন সতর্ক হয়ে যায়।
পরে কালীগঞ্জ-কেরাইয়া সড়কে সন্দেহভাজন একটি পিকআপের গতিরোধের চেষ্টা করেন জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন ও এসআই মুর্শেদ আলমসহ পুলিশ সদস্যরা। পুলিশ থামার সংকেত দিলেও পিকআপটি দ্রুতগতিতে তাঁদের পাশ কাটিয়ে চলে যায়। এরপর পুলিশ সদস্যরা গাড়িটির পিছু নেন।
একপর্যায়ে এসআই মুর্শেদ আলম চলন্ত পিকআপে ওঠার চেষ্টা করেন। তিনি গাড়িতে উঠতে সক্ষম হলেও ভেতরে থাকা ডাকাত দলের সদস্যরা তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি চলন্ত পিকআপ থেকে সড়কে পড়ে যান।
পরে পেছনে থাকা এসআই আব্দুল্লাহ আল মোমেনসহ পুলিশ সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে ডাকাতদের আটকে অভিযান শুরু করে পুলিশ। এসআই আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে অভিযান চালান। একপর্যায়ে মানিকপুর ইউনিয়নের দরগাহ বাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ এবং একই ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে জকিগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের কয়েকটি ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্য আটক ও পিকআপ জব্দের পর স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।