admin
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাথ ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বড় আকারের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকালে মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে নেতৃৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল ইসলাম জয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১১ জন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
অভিযানকালে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাথের দোকান ও স্থাপনা ভেকু ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে প্রায় পাঁচ হাজারের বেশি দোকান বসানোয় এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ইউএনও সাইফুল ইসলাম জয় জানান, ভুলতা-গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে অসংখ্য দোকানপাট বসানো হয়েছিল, যা যানজট ও জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়েছে।
তিনি বলেন, সড়ক পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত টানা ১৫ দিন বা প্রয়োজন হলে তারও বেশি সময় এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ২০ জন আনসার সদস্য ও আরও ৩০ জন স্বেচ্ছাসেবী প্রতিদিন সড়ক দখল মুক্ত রাখতে কাজ করবে। তিনি আরও বলেন, আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এরপর কেউ সড়কে বসে ব্যবসা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তিনি আরও জানান, যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করতে চান তাদের জন্য ভুলতা পুরাতন কাঁচাবাজারে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। উচ্ছেদের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে এখন যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন