admin
প্রকাশিত: 5:00 AM, May 24, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের অধীনস্থ সবকটি ইউনিটকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। মূলত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী ও গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পরপরই এই পুনর্গঠন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সাংগঠনিক অবস্থান পর্যালোচনায় দেখা যায়, সিলেট জেলা বিএনপির বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, মহানগর বিএনপির মেয়াদও শেষের পথে। এছাড়া বিভাগের বাকি তিন জেলা— মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে দীর্ঘদিন ধরে স্থায়ী পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই কেবল আহ্বায়ক কমিটি দিয়ে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কেন্দ্রীয় নির্দেশনার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, দলের পক্ষ থেকে ইতিমধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় বার্তা সংশ্লিষ্ট ইউনিটগুলোতে পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বর মাসে বিএনপির কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই জেলা ও নগর কমিটিগুলোর পুনর্গঠন কাজ সম্পন্ন করা হবে। যেহেতু তিনটি জেলায় ইতিমধ্যে আহ্বায়ক কমিটি রয়েছে, তাই সেখানে দ্রুততম সময়ে সম্মেলন ও কাউন্সিল করা সম্ভব।
তবে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে সিলেট জেলা ও মহানগর— এই দুটি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে নতুন করে সাজানো হতে পারে।
এদিকে কেন্দ্রের এমন বার্তার পর সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্ভাব্য নতুন আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তোড়জোড় ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কারা আসছেন নতুন নেতৃত্বের দায়িত্বে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
সিলেট জেলা বিএনপির বর্তমান সভাপতি হিসেবে রয়েছেন সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তাদের নেতৃত্বাধীন বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় যেকোনো সময় তা ভেঙে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন একাধিক প্রবীণ নেতা। নতুন আহ্বায়ক কমিটিতে শীর্ষ পদের দৌড়ে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক এগিয়ে থাকলেও আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী। অন্যদিকে, সদস্য সচিব পদে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। এর মধ্যে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে আব্দুল আহাদ খান জামালকে কিছুটা এগিয়ে রাখছেন কর্মীরা।
মহানগর বিএনপির সম্ভাব্য আহ্বায়ক কমিটিতেও হেভিওয়েট একঝাঁক নেতার নাম উঠে এসেছে। এখানে আহ্বায়ক পদের আলোচনায় রয়েছেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।
এছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ সদস্য সচিব পদের জন্য নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের নাম শোনা যাচ্ছে। দলীয় সূত্র মতে, জেলা যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী আগামী সিটি নির্বাচনকে লক্ষ্য রেখে মহানগরের রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী।
কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, অতীতে যেকোনো কঠিন পরিস্থিতিতেও সিলেট বিএনপি কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। তৃণমূলের প্রতিটি ইউনিটকে কাউন্সিলের মাধ্যমে পুনর্গঠন করে আগামী দিনের জন্য প্রস্তুত করাই দলটির মূল লক্ষ্য।
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা