admin
প্রকাশিত: 3:30 PM, August 12, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদনের অগ্রগতি জানতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই কর্মকর্তার হাতে অসদাচরণ, কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও আইনি সহায়তা চেয়ে সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক মো. মোছাদ্দেক আলী। তিনি সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ এবং উপ-সহকারী প্রকৌশলী আশীষ সিংহ।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ে একটি তথ্যের জন্য আবেদন করেন মো. মোছাদ্দেক আলী। পরবর্তীতে গত ৩ আগস্ট দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আবেদনের অগ্রগতি জানতে তিনি অফিসে যান।
অভিযোগকারীর দাবি, আবেদনের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দুই কর্মকর্তা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশালীন ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে উপস্থিত লোকজনের সামনে তাঁকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীনভাবে ‘নেশাগ্রস্ত’ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। শুধু তা-ই নয়, তাঁকে কার্যালয় থেকে বের করে দেওয়ার পাশাপাশি তাঁর নামে থাকা বৈধ বিদ্যুৎ মিটারে সমস্যা সৃষ্টি ও সংযোগের ক্ষতিসাধন করার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ভুক্তভোগী মোছাদ্দেক আলী বলেন, “ভবিষ্যতে আমার বিদ্যুৎ মিটারে কোনো ঝামেলা বা ক্ষতি হলে তার জন্য এই কর্মকর্তারাই দায়ী থাকবেন।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত প্রতিকার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী আশীষ সিংহ বলেন, “তিনি তথ্যের জন্য আবেদন করেছেন।
তবে তথ্য চাইলেই আমরা সরাসরি দিতে পারি না। নিয়ম অনুযায়ী আবেদনের তথ্য আমাদের জনসংযোগ ও পরিসংখ্যান অধিদপ্তরে পাঠানো হয়েছে, সেখান থেকে তথ্য এলেই তাঁকে দেওয়া হবে।” কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, “উনাকে আমরা কোনো অপমানজনক কথা বলেছি বলে আমার জানা নেই।”
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গত ৯ আগস্ট সুনামগঞ্জ পিডিবি কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদকে পাওয়া যায়নি। দপ্তর সূত্রে জানা যায়, তিনি দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন। পরবর্তীতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের