admin

প্রকাশিত: 4:41 PM, October 3, 2026

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে। হারিয়ে যাচ্ছে বহু পুরোনো অভ্যাস। কিন্তু এই পরিবর্তনশীল পৃথিবীর বুকেও একটি প্রাচীন অথচ চিরসবুজ মাধ্যম আজও মানুষকে বেঁধে রেখেছেÑযার নাম ‘রেডিও’ বা ‘বেতার’। আকাশতরঙ্গে ভেসে আসা তথ্য ও বিনোদনের সেই চেনা সুরকে বাংলাদেশে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর আবেদন পৌঁছে দিতে বিগত ২৯ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ’।
১লা অক্টোবর ২০২৬Ñদীর্ঘ ও গৌরবময় পথচলা পেরিয়ে সংগঠনটি তার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে। তিন দশকের কাছাকাছি সময় ধরে বেতার সংস্কৃতির প্রচার, প্রসার ও সমাজসেবামূলক কাজে এই ক্লাবের অবদান আজ সর্বমহলে স্বীকৃত।
সার্ক বাংলাদেশের এই দীর্ঘ পথচলার নেপথ্যে লুকিয়ে আছে ১৯৯১ সালের ২৯শে এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ম্যারি এন’-এর এক ট্র্যাজেডি ও বেতারের প্রতি গভীর কৃতজ্ঞতাবোধ। সেই ভয়াল কালরাতে চট্টগ্রাম ও সন্দ্বীপে ২৫০ কিলোমিটার বেগের বাতাস আর জলোচ্ছ্বাসের তাণ্ডবে যখন নিশ্চিত মৃত্যু সামনে, তখন একটি ব্যাটারিচালিত ‘প্যানাসনিক আরএফ-৫৬২’ রেডিওতে বাংলাদেশ বেতারের আবহাওয়া বুলেটিন শুনে শেষ মুহূর্তে নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছিলেন সন্দ্বীপের তরুণ দিদারুল ইকবাল ও তাঁর পরিবার। সেদিন ১ লক্ষ ৩৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারালেও রেডিওর সুবাদে অলৌকিকভাবে বেঁচে যান তিনি। সেই দুর্যোগের স্মৃতি এবং রেডিওর জীবনদায়ী ভূমিকার প্রতি কৃতজ্ঞতা থেকে ১৯৯৭ সালের ১লা অক্টোবর দিদারুল ইকবালের হাত ধরে যাত্রা শুরু হয় ‘চট্টগ্রাম ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসেনার্স ক্লাব’, যা পরবর্তীতে রূপ নেয় ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ’-এ।
বিশ্বজুড়ে শর্টওয়েভ ও মিডিয়ামওয়েভ রেডিও শোনা, সিগন্যাল ট্র্যাকিং (ডিএক্সিং), কিউএসএল কার্ড সংগ্রহ এবং বাংলাদেশ বেতারসহ আন্তর্জাতিক বেতারগুলোর শ্রোতা বৃদ্ধির পাশাপাশি সমাজসেবায় অসামান্য ভূমিকা রাখাই সংগঠনটির মূল লক্ষ্য। বাল্যবিয়ে রোধ, মাদকবিরোধী সচেতনতা, রক্তদান, বৃক্ষরোপণ এবং দুর্যোগের আগাম বার্তা পৌঁছানোর মতো নানা সামাজিক কর্মকাণ্ডে ক্লাবটি যুক্ত। বর্তমানে দেশ-বিদেশের ৫০টিরও বেশি শাখা ইউনিটের মাধ্যমে হাজারো রেডিও ডিএক্সার ও শ্রোতা এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন।
রেডিও সংস্কৃতির বিকাশে অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছে সার্ক বাংলাদেশ। ২০১২ সালে রাষ্ট্রীয় মর্যাদায় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল ও ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ইন্দোনেশিয়া ও চীন সফর করেন। ২০১৯ সালে ফিলিপাইনে ‘রেডিও ভেরিতাস এশিয়া’-এর ৫০ বছর পূর্তিতে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হন দিদারুল ইকবাল। এছাড়া ভারতের ওড়িশায় ‘আউটরিচ রেডিও অ্যাওয়ার্ড-২০১৮’ সহ চীন, জার্মানি, রোমানিয়া ও অন্যান্য আন্তর্জাতিক বেতার থেকে অজস্র স্মারক অর্জন করেছে ক্লাবটি। সম্প্রতি দেশীয় পর্যায়ে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’, ‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ এবং ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ বেতার-সিলেটের সভাকক্ষে ২৯তম বর্ষপূর্তির বিশেষ ‘থিম লোগো’ উন্মোচন করা হয়েছে। ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবালের ডিজাইন করা এই লোগোর মূল প্রতিপাদ্য “চঙঝওঞওঠঊ চঅজঞঘঊজঝঐওচ” বা “ইতিবাচক অংশীদারিত্ব”। জাতীয় পতাকার লাল-সবুজ রঙ, শুভ্রতার প্রতীক সাদা বৃত্ত, সৌহার্দ্যের করমর্দন এবং রেডিও তরঙ্গের সম্মিলিত নকশায় লোগোটিতে ঐতিহ্য উদযাপন, বেতার সংস্কৃতির আধুনিকায়ন এবং আঞ্চলিক সম্প্রীতির বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।
ডিজিটাল যুগেও যেকোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ে যখন ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, তখন রেডিওই হয়ে ওঠে একমাত্র ও সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। ২৯ বছরের এই শুভক্ষণে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ প্রমাণ করেছেÑরেডিও কেবল একটি যন্ত্র নয়, এটি দুর্যোগে জীবন বাঁচানোর বন্ধু এবং বিশ্বমৈত্রীর সেতু। বেতারের সুর বেঁচে থাকুক অনন্তকাল।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও