admin

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

 ৬ স্তরের নিরাপত্তা বলয়: তারেক রহমানকে বরণে প্রস্তুত সিলেট

 ৬ স্তরের নিরাপত্তা বলয়

 ৬ স্তরের নিরাপত্তা বলয়: তারেক রহমানকে বরণে প্রস্তুত সিলেট

স্টাফ রিপোর্টার:

নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ সিলেট আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুত সিলেট। নগরে সাজ সাজ রব। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে গোটা সিলেট। এমন দৃশ্য খুবই কম দেখা যায় সিলেটে। এমন প্রতীক্ষাও কম। শুধু বিএনপি’র নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। কী বলবেন তারেক রহমান? কী মেসেজ দেবেন দেশবাসীকে? এ প্রতীক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। তারেক রহমানেই ভরসা সিলেটের মানুষের। দেশের এই ক্রান্তিলগ্নে তার এই আগমনকে ঘিরে উচ্ছ্বাস ও উদ্দীপনার শেষ নেই। সিলেট থেকেই শুরু করবেন নির্বাচনী প্রচারণা। প্রথম ভাষণ দেবেন নগরের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা ময়দানে। তার আগে করবেন মাজার জিয়ারত। একই ভাবে সিলেট থেকে প্রচারণা শুরু করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার সিলেটে তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস। এর কারণ হচ্ছে দলের চেয়ারম্যান হওয়ার পর ঢাকার বাইরে প্রথম যে জেলায় তিনি আসছেন সেটি হচ্ছে সিলেট। প্রথম যে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন সেই জেলাও হচ্ছে সিলেট। এ কারণে তাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। তারেক রহমানের সিলেট সফরের সর্বশেষ প্রস্তুতি নিয়ে গতকাল প্রেস ব্রিফিং করে সিলেট বিএনপি। এ সংবাদ সম্মেলনে জানানো হয়; আজ সন্ধ্যায় আকাশ পথে সিলেট আসবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। রাতযাপনের পর পরদিন তিনি মাজার জিয়ারতের পর সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রথম সমাবেশে ভাষণ দেবেন। তার এই আগমনকে ঘিরে সিলেটের মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার এই সমাবেশকে সফল করতে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন- সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।

এ সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদেরকে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, দলের চেয়ারম্যানকে বরণ করে নিতে সিলেট বিএনপি’র নেতাকর্মীরা সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করেছেন। নিরাপত্তার বিষয়টি নিয়ে ইতিমধ্যে তারা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। বিকালে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন সিলেট বিএনপি’র নেতারা। মঞ্চ প্রস্তুত হচ্ছে। কাজ প্রায় চূড়ান্ত। যে কাজ বাকি আছে আজকের মধ্যে সেটি সমাপ্ত করা হবে। মাঠ সফরকালে তারেক রহমানের সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, দলীয় প্রধানের এই সফরে বিএনপি’র নেতাদের থেকে সাধারণ মানুষের উচ্ছ্বাস বেশি। মানুষ দলে দলে সমাবেশে আসবে। আমার ধারণা এই সমাবেশ পার্শ্ববর্তী রিকাবীবাজার, কোর্ট পয়েন্ট, আম্বরখানা ও মীরের ময়দান পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন- দলীয় প্রধান সিলেট পৌঁছে মাজার জিয়ারত করতে পারেন। সেটি এখনো নিশ্চিত নয়। তিনি একটি অত্যাধুনিক হোটেলে থাকছেন।

সিলেটের সমাবেশ শেষ করে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দু’টি সমাবেশে ভাষণ দেবেন। ওইসব সমাবেশে জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বলে জানান তিনি। এ ছাড়া, সিলেটে তরুণ ভোটারদের নিয়ে বিএনপি’র চেয়ারম্যানের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিলেট জুড়ে স্বাগত মিছিল চলছে। জেলার এমন কোনো উপজেলা নেই যেখানে মিছিল হয়নি। বিশেষ করে এমপি প্রার্থীদের উদ্যোগেও মিছিল হচ্ছে।

তাঁর সফল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দলীয় চেয়ারম্যানের নির্বাচনী জনসভা সফল করতে মাদ্রাসা মাঠে নির্বাচনী আচরণবিধি মেনে জনসভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এসএমপি সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যানের সিলেট সফরকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। জনসভাসহ তারেক রহমান যে সকল ভেন্যুতে যাবেন সেখানে পোশাকি পুলিশের পাশাপাশি থাকবেন সাদা পোশাকের পুলিশও। থাকবে ট্রাফিক নিয়ন্ত্রণ, পিকেটসহ ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় একইভাবে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা

দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির

দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশকে আরও বিনিয়োগযোগ্য, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে

সিলেটে ভিক্ষুকের উপদ্রব অতিষ্ঠ নগরবাসী ও পর্যটক জিন্দাবাজার যেন ‘ভিক্ষুকের রাজধানী’

সিলেটে ভিক্ষুকের উপদ্রব অতিষ্ঠ নগরবাসী ও পর্যটক জিন্দাবাজার যেন ‘ভিক্ষুকের রাজধানী’

শিপন আহমদ: আধ্যাত্মিক নগরী ও অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সিলেটে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভিক্ষুকের উপদ্রব। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ