admin
প্রকাশিত: 2:03 PM, September 26, 2026
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের দুঃশাসন ও ধ্বংস প্রাপ্ত বাংলাদেশকে নতুনভাবে গড়তে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ও সংগঠনকে শক্তিশালী করতে হবে।
তিনি গত বৃহস্পতিবার রাতে নগরীর পানসী হোটেল হলরুমে জাতীয়তাবাদী কৃষকদল ১৬ নং ওয়ার্ড, সিলেট মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেছেন।
তফজ্জুল আলীর সভাপতিত্বে ও খালেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর্জা বেলায়েত হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মজনু, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, মহানগর কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. রায়হান।
অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন মহানগর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল কাদির, ১৭নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুস সামাদ আনু, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ১৭নং ওয়ার্ড বিএনপির পাড়া কমিটির সভাপতি কয়সর আহমদ, বেলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মারুফ আহমদ।
সম্মেলনে তফজ্জুল আলীকে সভাপতি, আব্দুল কাদির লিমন সাধারণ সম্পাদক ও সাদির আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৬নং ওয়ার্ড কৃষকদলের নতুন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি
সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ
স্টাফ রিপোর্টার: দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে বদলি হতে হলো ভারপ্রাপ্ত প্রধান
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত নতুন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করি। এদেশে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা করছেন না, তারা নিজেদের কর্ম ও
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে পাঁচ