admin

প্রকাশিত: 2:47 PM, August 22, 2026

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎তাহিরপুর প্রতিনিধি:

‎সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের লোক জনের দুই দফা হামলায় বাড়ি-ঘর ভাংচুর, লুটপাটের ঘটনায় সুষ্ঠু তদন্ত,দোষীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি,নিরাপত্তা নিশ্চিত,ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদাম পট্রিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে রুমা আক্তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে গত ১৫ আগষ্ট শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ১৬ই আগষ্ট একই গ্রামের রান মিয়া ও আলতাবের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর নুরসহ তার আত্মীয় স্বজনের ৮-৯ টি বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় বাড়িতে থাকা লোকজন পড়নের কাপড় ও শিশুদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে কোন রকম জীবন রক্ষা পেলেও হামলাকারীরা ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ধান, গরু, নৌকা, মোটরসাইকেল,স্বর্ণালংকার,নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রুমা আক্তার বাদী হয়ে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

মামলা দায়ের পর আবারও ১৭ই আগস্ট একই হামলাকারীরা আবারও আব্দুর নুরের অন্যান্য আত্মীয় স্বজনের বসত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে টিনের বেড়া,শোকেস ও আসবাবপত্র ভাঙচুর করে,শোকেসের তালা ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ন, ৬ ভরি রুপা, নগদ ৮০ হাজার টাকা, ১০০ মণ ধান,দুটি ফ্রিজ,তিনটি ষাঁড়,চারটি গাভিন গরু, ধান ভাঙানোর মেশিন, পাওয়ার টিলারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা তামান্না বেগমকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টা করে।
‎এ ঘটনায় আছমা খাতুন গত ১৭ আগস্ট তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে ও আরও ১০ থেকে ১৫ অজ্ঞাত রেখে উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে। রুমা আক্তার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেন,বর্তমানে চরম নিরাপত্তাহীনতার রয়েছি। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন। ‎তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিক আহমদ জানিয়েছেন,এই বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল