admin
প্রকাশিত: 12:55 PM, January 31, 2026
সিলেট জেলার বিএনপি’র সকল সংসদীয় আসনের সমন্বয়ক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরবচ্ছিন্নভাবে দেশের স্বার্থে কাজ করে আসছে এবং প্রতিটি জাতীয় সংকটে সম্মুখ সারিতে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের প্রতিটি খাত ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন দেশের গণতন্ত্র, অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নত, সুখী-সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ভোটের কাজ জোরদার করার আহ্বান জানান। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালেকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাত ছিল মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা ও সমর্থনই বিএনপির সবচেয়ে বড় শক্তি। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বিলালের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি নামর আলী, সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল আমিন দুলু, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা আব্দুল মজিদ, রাহাদুজামান রাকা, জেলা যুবদলের এনামুল করিম এনাম, জামাল আহমেদ জুমন, সুমন আহমেদ আনছার, ফখরুল ইসলাম, শাহীন আহমেদ, আলী হুসেন, আলী আহমদ, ইউনিয়ন যুবদলের আশরাফ আহমদ, সুমিম আহমদ, মিজান আহমদ, ইউনিয়ন ছাত্রদলের রায়হান আহমদ মাহফুজ। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মহানবী হযরত
৬২ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০ কিলোমিটারই বেহাল, বড় বড় গর্তে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে দিন দিন বাড়ছে
সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা ও কস্টিউম ব্যাগ বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার বিকাল ৪ টায় নগরীর একটি
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠছেন বাঘা ইউনিয়নবাসী। বালু খেকো চক্রের অপতৎপরতা বন্ধের দাবিতে
নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ মিছিল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথমে পুরোনো কারাগার এবং