admin

প্রকাশিত: 5:44 PM, May 18, 2026

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে

সিলেটের সংবাদ ডেস্ক:

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ঈদুল আযহার দিনে পশু জবাইয়ের পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই।

সোমবার (১৮ মে) বিকেলে নগর ভবনের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওয়ার্ড পর্যায়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে সিসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে কোরবানির বর্জ্য অপসারণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি সারাদেশে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। তবে আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে, সিলেটে ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে। সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের এই লক্ষ্যমাত্রা অর্জন করতেই হবে।”

দ্রুত বর্জ্য অপসারণে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নাগরিকদের সহযোগিতা ছাড়া নির্দিষ্ট সময়ে বিশাল পরিমাণের এই বর্জ্য অপসারণ করা কঠিন। আমি সকলকে অনুরোধ করব, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে বা ব্যাগে জমিয়ে রাখুন, যাতে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা সহজেই তা সংগ্রহ করে নিতে পারেন।” এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান।

কাজে গতিশীলতা আনার লক্ষ্যে একটি বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, “যেসব ওয়ার্ডে সবচেয়ে দ্রুত ও দক্ষতার সাথে বর্জ্য অপসারণ সম্পন্ন হবে, সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের সিসিকের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। কাজের জন্য প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক ও প্রশাসনিক সহযোগিতা আমরা দেব, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নগরকে পরিচ্ছন্ন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতেই হবে।”

সভায় সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “সিলেট সিটি কর্পোরেশন অতীতেও অত্যন্ত সফলভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের জনবল ও প্রস্তুতি রয়েছে। মাঠপর্যায়ের প্রত্যেকে যদি নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে কাজ করেন, তবে এবারও আমরা নির্ধারিত সময়ের আগেই শতভাগ সফল হব।”

সভায় অন্যান্যের মধ্যে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ এবং বিভিন্ন ওয়ার্ডের সচিবসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ও তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা