admin
প্রকাশিত: 4:05 PM, September 26, 2026
‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে সাথে নিয়ে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর নজরুল বর্ষ ২০২৬-২৭ এর আবৃত্তি চর্চার সূচনা করা হয়।
প্রাইভেট স্কুলগুলাতে নজরুল চর্চার লক্ষ্যে সকল শিশু- কিশোরদের শিশু ক্লাস থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পথ চলার উদ্দেশ্যে মুক্তাক্ষরের এই যাত্রা।
গত বৃহস্পতিবার সকাল ১১ টায় তৃতীয় পর্যায়ে শিশু কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ইউনিক মাল্টিমিডিয়া স্কুল কুমারপাড়া রোড সিলেট।
প্লে থেকে প্রথম শ্রেণি ক বিভাগ, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি খ বিভাগ, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গ- বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে প্রিন্সিপাল ফাতেমা পারভীন মালা মিসের উপস্থিতিতে মুক্তাক্ষরের পরিচালক, আবৃত্তি প্রশিক্ষক বিমল কর আবৃত্তি বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন।
ক বিভাগে ১ম রাইসা তাসিন, ২য় ফাতেমা জারিন,৩য় রোদেলা জান্নাত অর্পা। খ- বিভাগে ১ম জোয়াইরিয়া জোয়েল জাইফা, ২য় শাহরিয়ার সাবির, ৩য় আল রাঔয়ান আদন। গ- বিভাগে ১ম হামজা খান হাফসি, ২য় আফিয়া ইবনাত, ৩য় স্থান অর্জন করে উম্মে আয়েশা।
উল্লেখ্য যে এই নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার প্রতিযোগিতা সূচনা হয় গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার। সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলীভোগ রোডের স্কুল ওয়াই’তে। স্কুলের প্রিন্সিপাল রণধীর আচার্য মহোদয় উদ্ভোদন করে স্কুল ক ও খ ২টি বিভাগে প্রতিযোগিতা সম্পূর্ণ হয়। ক- বিভাগে ১ম বিন্দাশ্রী কর আদ্রি, ২য় অনন্যা চক্রবর্তী, ৩য় সৈয়দা নাদিবা রহমান দোয়া। খ- বিভাগে ১ম তিয়ানা দে, ২য় জেবিয়া জান্নাত ও তৃতীয় স্থান অর্জন করে মৃত্তিকা পোদ্দার।
বেলা ১টা উক্ত জেলার ছাতক উপজেলার পৌর প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ বাগবাড়িতে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে সময় স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন মুক্তাক্ষরের পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর’কে ফুলেল শুভেচ্ছা জানান। এর পরই শুরু হয় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ১ম সাইফুল ইসলাম, ২য় মো: আমান উল্লা, ৩য় দিন বেগম।
অনুষ্ঠানের আলোচনায় সাবিনা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন এমন অনুষ্ঠান যেন এই স্কেলে হলে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা লেখা পড়ারা পাশাপাশি কবিতা আবৃত্তিতে অনুপ্রেরণা পাবে। তিনি জোর দাবি দিয়ে বলেন এই স্কুলে উচ্চারণের কর্মশালা ও হাতের লেখার প্রশিক্ষণ হলে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনেও খুবি উপকৃত হবে। সব শেষে সুবিধা বঞ্চিত সকল শিক্ষার্থীদেরকে মুক্তাক্ষরের পক্ষ থেকে টিফিন খাওয়ানো হয়। বিজ্ঞপ্তি
‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি
সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ
স্টাফ রিপোর্টার: দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে বদলি হতে হলো ভারপ্রাপ্ত প্রধান
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত নতুন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করি। এদেশে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা করছেন না, তারা নিজেদের কর্ম ও