admin
প্রকাশিত: 5:59 PM, April 5, 2026
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেছেন, “বিগত নির্বাচন ছিল বিএনপির অস্তিত্ব রক্ষার লড়াই। সেই নির্বাচনে যারা দলের বিরোধিতা করেছে কিংবা নিষ্ক্রিয় ছিল, তারা নিজেদের বিএনপির কর্মী হিসেবে দাবি করতে পারবে না। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
গত শুক্রবার রাতে কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ অধিবেশন থেকে ফেরার পর দলের বিশেষ বার্তা তৃণমূল নেতাকর্মীদের পৌঁছে দিতে এই সভার আয়োজন করা হয়।
শওকতুল ইসলাম এমপি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “দলের কোনো নেতাকর্মী যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম বা দালালি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনের কাজে হস্তক্ষেপ করা যাবে না। বিশেষ করে থানায় গিয়ে অনর্থক বসে থাকা বা তদবির করা যাবে না। পুলিশকে তাদের আইন অনুযায়ী কাজ করতে সহযোগিতা করতে হবে।”
একটি ‘গুপ্ত অপশক্তি’ বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্রকারী সফল হতে না পারে।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কেউ মনগড়া প্রার্থী হবেন না। দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। দলীয় নির্দেশনার বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাকে সরাসরি বহিষ্কার করা হবে।”
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক রেদওয়ান খান ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল ও সিনিয়র যুগ্ম সম্পাদক কমর উদ্দিন আহমেদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু ও বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ ও আব্দুল বাছিত বাচ্চু যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বিএনপির বিভিন্ন ইউনিটের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে টুকেরগাঁওয়ে
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
নুরুল আমিন, মামুন ও ইয়ামিনকে ঘিরে প্রশ্ন ‘খুঁটির জোর’ কোথায়? সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি
জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন
জুয়া, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে তোলপাড় দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন