admin
প্রকাশিত: 4:48 PM, July 11, 2026
মো.জুনেদ আহমদ, ফ্রান্স থেকে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬ নম্বর ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্ত গ্রামের প্রধান সড়কটি আজ স্থানীয়দের কাছে চরম দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। বছরের পর বছর সংস্কার ও উন্নয়ন থেকে বঞ্চিত এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন বরাদ্দ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজের বাম পাশ দিয়ে নিশ্চিন্ত গ্রামের যে সড়কটি গেছে, তার বড় একটি অংশ এখনো কাঁচা অবস্থায় রয়েছে। খর্দ্দাপাড়া এলাকার শিপু ড্রাইভারের বাড়ির পাশের তিমুখী রাস্তা থেকে বুলবুল ইঞ্জিনিয়ারের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই করা হলেও এরপর বুলবুল ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ওয়ার্ড সদস্য মাহমুদুল হাসান বাচ্চু মেম্বারের বাড়ির পাশ পর্যন্ত কিছু কাজ শুরু করে তা অসমাপ্ত রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর প্রশ্ন, কেন একটি নির্দিষ্ট অংশে উন্নয়ন কাজ সম্পন্ন হলেও পুরো সড়কের কাজ শেষ করা হয়নি? তারা অভিযোগ করেন, উন্নয়ন কার্যক্রমে ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাব কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার অস্তিত্বই প্রায় বিলীন। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদামাটি ও জলাবদ্ধতার কারণে রোগী হাসপাতালে নেওয়া, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।
একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচনের আগে উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের পর আমাদের এই সড়কের কথা কেউ মনে রাখেনি। বছরের পর বছর শুধু আশ্বাসই শুনছি, বাস্তবে কোনো উন্নয়ন দেখছি না।”
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনায় নিশ্চিন্ত গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়ক বারবার উপেক্ষিত হয়েছে। তারা মনে করেন, জনগণের করের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে এই সড়কের জন্য বরাদ্দকৃত অর্থ, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া তদন্ত করা জরুরি।
এলাকাবাসীর দাবি, উন্নয়ন বরাদ্দ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, কোনো প্রকল্প অনুমোদিত হয়েছিল কি না এবং হয়ে থাকলে তা কেন বাস্তবায়ন হয়নি—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মাহমুদুল হাসান বাচ্চুর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয়রা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সড়কটির বর্তমান অবস্থা তদন্ত, উন্নয়ন বরাদ্দের হিসাব পর্যালোচনা এবং দায়িত্বে অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ওয়ার্ড সদস্য মাহমুদুল হাসান বাচ্চু এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিমের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিশ্চিন্ত গ্রামের মানুষের প্রশ্ন এখন একটাই উন্নয়নের প্রতিশ্রুতি আর কত বছর শুনতে হবে, একটি নিরাপদ ও চলাচলযোগ্য সড়ক পেতে তাদের অপেক্ষা আর কতদিন?
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও