admin

প্রকাশিত: 1:34 PM, October 1, 2026

নিসচা সিলেট জেলা শাখার পরিচিতি সভায় মুকতাবিস উন নূর

নিসচা সিলেট জেলা শাখার পরিচিতি সভায় মুকতাবিস উন নূর

নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার ২০২৬-২৮ বর্ষের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ছয়ফুল করিম চৌধুরী হায়াতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবে সভাপতি ও নিসচা সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা মুকতাবিস উন নূর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও নিসচার উপদেষ্টা গোলজার আহমদ হেলাল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মো: কাপ্তান হোসেন, সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, সড়ক দুর্ঘটনা হার দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা সত্যি উদ্বেগজনক। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন আইনে কঠিন প্রয়োগ। পাশাপাশি মহাসড়ক ও হাইওয়ে রোডে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। সরকারের সকল সংস্থাকে একসাথে কাজ করতে হবে। প্রশিক্ষিত চালক ছাড়া যাতে কেউ ড্রাইভিং লাইসেন্স না পায় সে ব্যাপারে বিআরটিএকে কঠোর ভূমিকা রাখতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে নিসচা সারা বাংলাদেশে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে সিলেট অঞ্চলে নিসচা প্রতিমাসে সড়ক দুর্ঘটনার যে প্রতিবেদন প্রকাশ করে তা দুর্ঘটনার প্রকৃত কারণগুলো তুলে ধরছে।

নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আহমদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, সদস্য আহমদ ফুহাদ বিন রাশিদ, আব্দুল্লাহ এ মাসুম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা সিলেট জেলা শাখার সহ-সাধাণ সম্পাদক মো: সাহেদুর রহমান সাহেদ, আবু জাবের, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, আইন বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাজিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা হোসেন সম্রাট, যুব বিষয়ক সম্পাদক মো: জাহেদুর আলম রাফি, সদস্য মো: শরিফ আহমদ, শেখ জাবেদ আহমদ এমরান, এমদাদুল হক রিপন, সেলিম আহমদ, মো: আফজাল হোসেন খান, মো: হাফিজুর রহমান, খায়রুল ইসলাম, রেজাউল করিম সোহেল প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় নিসচা সিলেট জেলা শাখা মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ”।


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু