admin
প্রকাশিত: 10:41 AM, October 22, 2026
স্টাফ রিপোর্টার:
ডিউটি চলাকালে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় পূজাম-পের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠে গান গেয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। বরখাস্ত হওয়া ওই পুলিশ সদস্যের নাম উজায়ের ফারুক। তিনি এসএমপির জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার রাতে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজাম-পে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উজায়ের ফারুক। ওই সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন তিনি সরকারি পোশাক (ইউনিফর্ম) পরেই মঞ্চে উঠে গান পরিবেশন করেন।
পোশাক পরিহিত অবস্থায় তার গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। চাকুরিকালীন শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূজাম-পে দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এএসআই উজায়ের ফারুকের মঞ্চে উঠে গান পরিবেশন করা পেশাগত শৃঙ্খলার পরিপন্থী এবং অপরাধ। এই কারণে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ