admin

প্রকাশিত: 3:27 PM, May 6, 2026

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আনোয়ার হোসেনের আন্তর্জাতিক উশু সনদ প্রদর্শন

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আনোয়ার হোসেনের আন্তর্জাতিক উশু সনদ প্রদর্শন

সিলেট জেলা স্টেডিয়ামে গত শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আনোয়ার হোসেন আন্তর্জাতিক উশু কোচ এর ৪টি সনদ প্রদর্শন করেন।

আনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত ‘চাইনিজ উশু ফাইটার স্কুলের’ ৬ জন কৃতি শিক্ষার্থীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ২ জন বাংলাদেশ সেনাবাহিনীতে, ২ জন বাংলাদেশ আনসার বাহিনীতে এবং ২ জন বিকেএসপিতে সুযোগ পেয়েছেন। আনোয়ার হোসেনের ছোট ছেলে মো: রিফাত হোসেন প্রধানমন্ত্রীর সামনে উশু লাঠি প্রদর্শন করায় প্রধানমন্ত্রী ভূয়ংশী প্রশংসা করেন।

তিনি একাধারে আন্তর্জাতিক উশু কোচ এবং বাংলাদেশ জাতীয় জুনিয়র উশু দলের কোচ। সিলেট জেলা নতুন কুঁড়ি স্পোর্টসের উশু ডিসিপ্লিন-এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটে চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল কুংফু একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রশিক্ষক। তিনি এ পর্যন্ত লক্ষ্য লক্ষ্য স্কুল-কলেজ শিক্ষার্থীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়েছেন এবং ৪০ জন বø্যাক বেল্ট হোল্ডারসহ জাতীয় পর্যায়ে ৩০ জন উশু জাজ ও কোচ তৈরি করেছেন।

নিজের এই অনন্য অর্জনে আনোয়ার হোসেন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি সবার কাছে দোয়া চেয়ে আশা প্রকাশ করেন যে, কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে সিলেট ও জাতীয় পর্যায়ের গÐি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম আরও উজ্জ্বল করবেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

বিশ্বনাথ প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন যুবদল, স্বেচ্চাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদল

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে রেড ক্রিসেন্ট: ব্যারিস্টার সালাম

ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে রেড ক্রিসেন্ট: ব্যারিস্টার সালাম

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

সিলেটে ২২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

সিলেটে ২২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

স্টাফ রিপোর্টার: শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় পণ্য আটক করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা। গতকাল বুধবার গোপন

সিলামে যুবক হত্যা অবস্থান বদলে ভুল স্বীকার চেয়ারম্যানের

সিলামে যুবক হত্যা অবস্থান বদলে ভুল স্বীকার চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার: সিলেটের শহরতলীর সিলামে ঐতিহাসিক শাহ তৈয়র ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটের বিশাল সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পুরনো সংঘাতের জের ধরে

বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

বিশ^নাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত