admin
প্রকাশিত: 4:05 PM, August 30, 2026
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এবং কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বিশিষ্ট মানবাধিকার কর্মী প্রয়াত রঞ্জন কর্মকারের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মলয় পুরকায়স্থ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুুক্তিযোদধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা, পূজা পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিধুু ভোষণ দাস, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, জেলা শাখার প্রচার সম্পাদক ভানুলাল দাস, দক্ষিণ সুরমা শাখার সাধারণ সম্পাদক অপন দাস, মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক সুবল দাস, শাহপরাণ থানার সভাপতি বিরেন দেব নাথ, জালালাবাদ থানার সাধারণ সম্পাদক অপরেশ দাষ অপু, যুব ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন, মহানগর শাখার আহ্বায়ক রকি দেব প্রমুখ। স্মরণ সভায় প্রয়াতদের জীবনী উপস্থাপন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল।-বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম