admin

প্রকাশিত: 3:55 PM, May 7, 2026

প্রযুক্তিনির্ভর ও মাদকমুক্ত প্রজন্ম গড়তে খেলাধুলা জরুরী : এমপি তাহসিনা রুশদীর

প্রযুক্তিনির্ভর ও মাদকমুক্ত প্রজন্ম গড়তে খেলাধুলা জরুরী : এমপি তাহসিনা রুশদীর

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আগামী প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও মাদকমুক্ত রাখতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, শিশু-কিশোরদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে বর্তমান সরকার খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল বুধবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি লুনা আরও বলেন, “খেলাধুলা শিশুদের শৃঙ্খলাবোধ, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। মাঠে যারা প্রতিযোগিতা করে, তারাই জীবনের বড় লড়াইয়েও এগিয়ে থাকে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক চেরাগ আলী চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, থানার ওসি মুর্শেদ আলম ভুইয়া, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ আবদুল, কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি সুজন মিয়া, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রকিব, বিএনপি নেতা জুয়েল আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

বিশ্বনাথ প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন যুবদল, স্বেচ্চাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদল

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে রেড ক্রিসেন্ট: ব্যারিস্টার সালাম

ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে রেড ক্রিসেন্ট: ব্যারিস্টার সালাম

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

সিলেটে ২২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

সিলেটে ২২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

স্টাফ রিপোর্টার: শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় পণ্য আটক করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা। গতকাল বুধবার গোপন

সিলামে যুবক হত্যা অবস্থান বদলে ভুল স্বীকার চেয়ারম্যানের

সিলামে যুবক হত্যা অবস্থান বদলে ভুল স্বীকার চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার: সিলেটের শহরতলীর সিলামে ঐতিহাসিক শাহ তৈয়র ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটের বিশাল সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পুরনো সংঘাতের জের ধরে

বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

বিশ^নাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত