admin
প্রকাশিত: 3:37 PM, September 17, 2026
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে আরও আরামদায়ক ও প্রাণবন্ত করবে। রোটারি ক্লাবের তরুণ ও উদ্যমী সদস্যরা মানবসেবার যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয়। ভবিষ্যতেও জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান ও অবহেলিত মানুষের সার্বিক উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।
তিনি গতকাল বুধবার জকিগঞ্জ লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সহযোগিতায় বৈদ্যুতিক পাখা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ গভর্নিংবডির সভাপতি এডভোকেট মোস্তাক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ সালিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জুলকার নাইন লস্কর, পিপি তাজ উদ্দিন লস্কর তারেক, রোটারিয়ান বেলাল আহমদ, সাবেক গভর্নিংবডির সদস্য আব্দুল মালিক আনিছ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাতেন চৌধুরী প্রমুখ। রোটারি ক্লাব অব হোয়াইট স্টোনের সদস্যদের সহযোগিতায় ১৮ টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম