admin

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রার্থীদের বিশেষ নজর তরুণ ভোটারদের দিকে

প্রার্থীদের বিশেষ নজর তরুণ ভোটারদের দিকে

ফাহাদ হোসাইন :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ আসনে প্রচার-প্রচারণা জমে উঠেছে। বিএনপি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা প্রতিদিন সভা-সমাবেশ, মিছিল, উঠান বইঠকসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভোটের সময় হাতে গনা আর কয়েক দিন ১২ ফেব্রুয়ারিতে সারা দেশে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।

সিলেট-৬ প্রবাসী অধ্যুষিত পর্যটন ও খনিজ সম্পদে ভরপুর পাশে যাচ্ছে সুরমা-কুশিয়ারা নদী তীরবর্তী এই অঞ্চল। এই বিষয়গুলো মাথায় রেখে প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগে থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। এবার প্রতীক পাওয়ার পর থেকে দিনরাত বিরামহীন ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানান উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। বিগত দিনে উন্নয়ন বঞ্চিত এসকল ভোটাররা এবার ভুল করতে চান না। প্রার্থীদের বিশেষ নজর তরুণ ভোটারদের দিকে। তরুণ ভোটারদের কিভাবে কাজে লাগানো যায়, তাদের ভোট নিজের করা যায় সেজন্য চেষ্টার কমতি রাখছেন না তারা।

অতীতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। এবার রাজনীতি ও নির্বাচনী মাঠ থেকে ‘আউট’ আওয়ামী লীগ। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থাও নড়বড়ে। ফলে আগামী নির্বাচনে বিএনপির মুল প্রতিদ্বন্দ্বি এক সময়ের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলাম। দীর্ঘ দিন থেকে আসনটিতে জামায়াত (দাঁড়িপাল্লার) প্রার্থী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন কাজ করে যাচ্ছেন।

বিপরীতে মাঠে রয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আসনটিতে গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির একজন সমন্বয়ক এডভোকেট জাহিদুর রহমান, তবে মাঠে অনেকটা জায়গা করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাফেজ মাওলানা মো. ফখরুল ইসলাম। এদিকে লাঙ্গল মার্কার প্রার্থী মোহাম্মদ আব্দুর নূর মাঠে থাকলেও তেমন কোনো সাড়া পাওয়া যায় নি।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থেকে গ্যাস উৎপন্ন হয় সারাদেশে। অথচ গ্যাস থেকে বঞ্চিত দুই উপজেলার মানুষ। আন্দোলন সংগ্রাম করেও কোন লাভ হচ্ছে না। বিশেষ করে নির্বাচিত হলে গ্যাসের সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রয়েছে রাস্তাঘাটের সমস্যা। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা একেবারেই বেহাল। দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। রাস্তাঘাটের এসকল ভোগান্তি লাঘবে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সুরমা-কুশিয়ারা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের ভোট আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা? এছাড়া শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, দুই উপজেলায় আধুনিক মানের চিকিৎসাকেন্দ্র স্থাপনসহ একাধিক প্রতিশ্রুতি সামনে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

তবে প্রার্থীদের এসকল প্রতিশ্রুতিতে সতর্ক রয়েছেন ভোটাররা। বিগত দিনেও অনেক প্রতিশ্রুতি শুনে ভোট দিয়েও জীবনমানের কোন উন্নয়ন হয়নি বলে জানান তারা। বরং ভোট নিয়ে নির্বাচিত হওয়ার পর দেখা মিলে না প্রার্থীদের। প্রতিশ্রুতি শুধু কাগজে কলমে, বাস্তবে ঠিক উল্টো। স্থানীয় এক তরুণ ভোটার জানান, এবার প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেব। যাকে তাকে ভোট দেব না। যার দ্বারা বাস্তবে এলাকার মানুষের উন্নয়ন হবে তাকেই ভোট দেব।

কাদির কাদির নামের আরও এক ভোটার বলেন, যখনই কোন নির্বাচন আসে প্রার্থীরা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে আমাদের কাছে আসেন। ভোট নিয়ে নির্বাচিত হয়ে গেলে আর কারো দেখা মিলে না। এবার ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক। এই আসটিতে আওয়ামী লীগের বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে। যদি ও তারা নির্বাচনে অংশ করতে পারে নাই।

তবে এবার সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ভোটার বেড়েছে ১৬ হাজার ৭০০জন। খসড়া ভোটার তালিকার প্রাপ্ত তথ্যমতে বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ২০৮ জন ও নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ২৪১ জন। এই আসনেও তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই। এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন।


সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি