admin

প্রকাশিত: 4:07 PM, August 30, 2026

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে ২ সেপ্টেম্বর সিসিকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে ২ সেপ্টেম্বর সিসিকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা

সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্তকরণ, ভয়াবহ যানজট নিরসন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং যত্রতত্র অবৈধ পার্কিং বন্ধে ‘নাটক ও আইওয়াশবিহীন স্থায়ী সমাধানের’ দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে তিন সামাজিক সংগঠন।
আগামী ২ সেপ্টেম্বর বুধবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে ৩০ মিনিট ব্যাপি এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার (সিকস) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ২০২৬ খ্রিষ্টাব্দের ৩২তম সাপ্তাহিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক ও সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিকস’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান এবং সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আলী, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সদস্য মোঃ জুয়েল মিয়া ও মোঃ সাগর।

এছাড়া সমাজ সচেতন নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্বারী মোঃ ইছহাক আলী, মোঃ আব্দুল আহাদ, মানিক চন্দ সরকার, হরিমোহন রায়, হাফিজ আব্দুল্লাহ আল মামুন ও মইনুল ইসলাম।

সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান।


সর্বশেষ সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যোগদান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যোগদান

জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে মিছিলসহকারে যোগ দিয়েছে রানীগঞ্জ ইউনিয়ন

ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবির ফোরামের মিছিল ও পথসভা

ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবির ফোরামের মিছিল ও পথসভা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

দুর্গম সীমান্তে ড্রোনে সার্বক্ষণিক নজরদারি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গম সীমান্তে ড্রোনে সার্বক্ষণিক নজরদারি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও

শান্তিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর

এমএজি ওসমানীর জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও

কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কানাইঘাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে কানাইঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা

উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ূন কবির

উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ূন কবির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনো দ্বিপক্ষীয় সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

সিসিক নির্বাচন বিএনপির মেয়র মনোনয়নে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞ জনপ্রতিনিধিরা

সিসিক নির্বাচন বিএনপির মেয়র মনোনয়নে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞ জনপ্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মনোনয়ন সংক্রান্ত রাজনৈতিক তৎপরতা তীব্র হয়ে