admin
প্রকাশিত: 5:12 PM, March 16, 2026
জাহাঙ্গীর আলম শুভ, বড়লেখা:
যুক্তরাজ্য সরকারের চ্যারিটি কমিশন কর্তৃক নিবন্ধিত মানবিক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে (চ্যারিটি নং- ১১৯১৫৯৩) এর আর্থিক সহায়তায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান, হাল্লা ও খুটাউরা গ্রামের শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
অনুষ্ঠানে বড়লেখা ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি রেজাউল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম শুভর সঞ্চালনায় আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর কবির আহমদ। এছাড়াও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন সবুজ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। প্রবাসে থেকেও বড়লেখা ফাউন্ডেশন ইউকে যেভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি কবির আহমদ বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বড়লেখা ফাউন্ডেশন ইউকে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এ উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। শেষে বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক মরহুম কায়সারুল ইসলাম সুমনের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও