admin

প্রকাশিত: 1:35 PM, October 19, 2026

বড়লেখা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান শাহীনের সমর্থনে লালপুর-মহদিকোনায় মতবিনিময় সভা

বড়লেখা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান শাহীনের সমর্থনে লালপুর-মহদিকোনায় মতবিনিময় সভা

বড়লেখা প্রতিনিধি:

জনসেবা কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, মানুষের প্রতি দায়িত্ব’ এমন প্রত্যাশা সামনে রেখে বড়লেখা সদর ইউনিয়নের লালপুর ও মহদিকোনা এলাকাবাসীর উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান শাহীনের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার এশার নামাজের পর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৬ নং সদর ইউনিয়নের লালপুর ও মহদিকোনা এলাকাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সমাজসেবক শরিফ বিন শফিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ৬ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান শাহীন।

সভায় লালপুর ও মহদিকোনা এলাকার প্রবীণ মুরব্বি, যুবসমাজ, তরুণ সমাজসহ বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান শাহীন বলেন, “আমি মানুষের পাশে থাকার জন্য কাজ করি, কোনো নির্বাচনে ভোট পাওয়ার জন্য নয়। আমি এবং আমার পরিবার দীর্ঘদিন ধরে সাধ্য অনুযায়ী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজের কল্যাণে কাজ করাকে আমি নিজের দায়িত্ব মনে করি।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, শাহীন ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত রয়েছেন। তাঁদের মতে, এসব কর্মকাণ্ডকে কেবল নির্বাচনী প্রচারণা কিংবা ভোট পাওয়ার প্রচেষ্টা হিসেবে দেখার সুযোগ নেই; বরং মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়ে থাকে।

বক্তারা আরও বলেন, আব্দুর রহমান শাহীন নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনার মাধ্যমে একটি জনবান্ধব পরিষদ গড়ে তুলবেন এমনটাই তাঁদের প্রত্যাশা।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ