admin
প্রকাশিত: 1:24 PM, August 21, 2026
স্টাফ রিপোর্টার:
গতকাল এক দিনের সফরে বরিশালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) শীর্ষ নেতৃত্ব বরিশাল হলিং বেরী সৈয়দ মোয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতালে এক বিশেষ অনুষ্ঠান ও সম্মাননা স্মারক প্রদান কার্যক্রমে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিডিআরসিএস-এর চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালামের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আলী আসগর ফকিরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিআরসিএস চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মোঃ মোফাখখারুল ইসলাম, ম্যানেজিং বোর্ড সদস্য ফারুক উদ্দিন ভূঁইয়া ও ডা. কবিরুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক, বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আকন কুদ্দুসুর রহমান, দি বরিশাল চেম্বার অব কমার্স-এর সভাপতি এবায়েদুল হক চাঁন, বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ জিয়াউদ্দিন সিকদার এবং বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান খান ফারুক।
বক্তারা হাসপাতালের সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বরিশাল অঞ্চলে রেড ক্রিসেন্টের মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিডিআরসিএস-এর শীর্ষ নেতৃত্ব বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তারা ইউনিটের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং তাদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট