admin

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার সিলেট নগরীর মন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে উপপ্রধান তথ্য অফিসার মন্ত্রীকে তাঁর বিভিন্ন সরকারি কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাÐ এবং জনসম্পৃক্ত কর্মসূচির নির্বাচিত আলোকচিত্র সংবলিত একটি ফটো অ্যালবাম সৌজন্যস্বরূপ প্রদান করেন।

সংক্ষিপ্ত আলাপচারিতায় মন্ত্রী আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আঞ্চলিক তথ্য অফিস গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। তিনি সরকারের ইতিবাচক কার্যক্রম প্রচারে তথ্য কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন। মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও জনসেবামূলক কর্মকাÐ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আঞ্চলিক তথ্য অফিসকে আরও কার্যকর ভ‚মিকা পালন করতে হবে। এ সময় তিনি তথ্য সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ত প্রচার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সৌজন্য সাক্ষাৎকালে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম