admin

প্রকাশিত: 4:19 PM, April 10, 2026

বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি:

জাতীয় সংসদে প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে নিজ নির্বাচনী এলাকার পুঞ্জীভূত সমস্যা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সাম্প্রতিক এক কলঙ্কিত অধ্যায়ের বিচারের দাবিতে সোচ্চার হলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। গত বুধবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি হাওরাঞ্চলের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ৯ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

বক্তব্যের শুরুতেই ডা. জীবন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিএনপি চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন। একইসাথে তাকে বিপুল ভোটে বিজয়ী করায় নির্বাচনী এলাকার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি।

নির্বাচনী এলাকার ভৌগোলিক দুর্গমতার কথা উল্লেখ করে ডা. জীবন বলেন, “আমার এলাকার ৬টি ইউনিয়নের মানুষকে তিনটি উপজেলা পেরিয়ে বানিয়াচং সদরে আসতে হয়। যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক।”

তিনি বিশেষ করে বানিয়াচং-কাদিরগঞ্জ সড়ক, বানিয়াচং-মুরাদপুর-কুমড়ি-মন্দরী-আগুয়া সড়ক এবং আজমিরীগঞ্জ-পাহাড়পুর সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান। এছাড়া হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি, রত্মা ও বালিখাল এলাকার ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলো অপসারণ করে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের জন্য যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ডা. জীবন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কাগজে-কলমে ৫০ শয্যায় উন্নীত হলেও আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত জনবলের অভাবে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। হাওরবাসীর দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে তিনি স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

বক্তব্যের একপর্যায়ে ডা. জীবন ২০২৪ সালের ৫ আগস্ট বানিয়াচংয়ে সংঘটিত ৯ জন নিহতের ঘটনাকে ‘নির্মম হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর তিনি নিজে এলাকায় উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন এবং দল-মত নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এলাকায় কোনো বড় ধরনের সহিংসতা ঘটতে না দেওয়ার মাধ্যমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তিনি বদ্ধপরিকর বলে জানান।

সংসদে ডা. জীবনের এই জোরালো বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জের সাধারণ মানুষ। স্থানীয়দের আশা, জাতীয় সংসদে এলাকার দাবিগুলো জোরালোভাবে উত্থাপিত হওয়ায় দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে।


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও