admin
প্রকাশিত: 6:01 AM, July 14, 2026
জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল সাফল্যের নজির স্থাপন করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রিয়ন্তী দাস। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
প্রিয়ন্তীর গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবা স্বর্গীয় গোপাল কৃষ্ণ দাস তালুকদার দীর্ঘদিন সিলেট জেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। মা সোমা রানী দাস তালুকদার। পাঁচ ভাইবোনের মধ্যে প্রিয়ন্তী তৃতীয়। প্রায় তিন বছর আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রিয়ন্তীর বাবা মারা যান। বাবার মৃত্যুর পর তার পড়াশোনা যেন থেমে না যায়, সে জন্য ফুফু তাকে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ভর্তি করিয়ে নিজের তত্ত্বাবধানে লালন-পালন ও পড়াশোনার ব্যবস্থা করেন। পরিবারের এই কঠিন সময়ে ফুফুর অক্লান্ত ত্যাগ, স্নেহ ও অনুপ্রেরণাই প্রিয়ন্তীর সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
প্রিয়ন্তী শুধু ট্যালেন্টপুলে বৃত্তিই অর্জন করেনি, ২০২৫ সালে শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ের মেধা তালিকায় পঞ্চম স্থানও অর্জন করেছিল। বর্তমানে সে জয়কলস উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চায় প্রিয়ন্তী। তার এই সাফল্যের খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন কাকা গৌরাঙ্গ মোহন তালুকদার। আনন্দাশ্রুসিক্ত কণ্ঠে তিনি সকলের কাছে প্রিয়ন্তীর জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন, যাতে সে ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জন করে বাবার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে। প্রিয়ন্তীর এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, শান্তিগঞ্জ উপজেলার শিক্ষাঙ্গনের জন্যও গর্বের একটি অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের