admin
প্রকাশিত: 12:53 PM, February 6, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি পাথর কোয়ারী খুলে দেয়া। ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি সংলগ্ন পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় ওই অঞ্চলের বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছেন। আধুনিক বা যান্ত্রিক পদ্ধতিতে (বোমা মেশিন) পাথর উত্তোলন পরিবেশের ক্ষতি করে।
পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারী দীর্ঘ দিন থেকে বন্ধ রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষা করে কেবল সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই, ৬নং দক্ষিণ রনিখাই, ২নং পূর্ব ইসলামপুর ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিন ব্যাপি গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহামান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো: নজীর আহমদ, হাজী আব্দুর রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, এডভোকেট কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আতাউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমঙ্গীর আলম চেয়ারম্যান, উপজেলা তাঁতীদলের তাজ উদ্দিন আহমদ, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, কোম্পানীগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি রুহুল আমিন সিরাজী, উত্তর রনিখাই ইউনিয়নের সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফখরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি অফিক মিয়া, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা