admin
প্রকাশিত: 11:51 AM, September 29, 2026
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত এবং রাকা মল্লিক অনন্যার রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান রাতুল। সঞ্চালনা করেন নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক রাড়ী।
অনুষ্ঠানে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ লাইট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য ফরহাজুল ইসলাম ফরহাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম। বক্তব্যে তিনি বলেন, সংগঠনটি সরকারি নিবন্ধন পেলে দায়িত্বের জায়গা থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের সুযোগ তৈরি হবে। এতে সংগঠনটি আরও এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন। এছাড়া সুদূর প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ মাহি, সালমান আহমেদ তানিম, আশরাফ আল রাহি ও চয়ন পাল আরও উপস্থিত ছিলেন উক্ত সংস্থার তরুন সদস্য এনায়েত হোসেন মেহদী,সাঈদ তালুকদার,অংকন দাইয়্যান প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন কার্যক্রমের স্মৃতিচারণ, আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ