admin
প্রকাশিত: 6:26 AM, October 29, 2026
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে গত সোমবার লন্ডনের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা সিজিল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট মহিব চৌধুরী, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম।
এছাড়াও বক্তব্য দেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী ও মিল্লিক মিয়া চৌধুরী, দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সাবেক সভাপতি খালেদ রেজা খান, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আমির উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর বদরুল চৌধুরী, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত, বর্তমান সাধারণ সম্পাদক সরদার আমির খসরু, দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল, সাজ্জাদ মিয়া, সৈয়দ জিয়াউর রহমান, আতাউর রহমান বাদশা, তপু আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ আলী আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম নজরুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরদার, সাবেক সহসভাপতি ইসলাম উদ্দিন, সাবেক সহসভাপতি আব্দুল কাদির, বর্তমান সহসভাপতি ফয়ছল মিয়া চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন মিয়া, সাবেক কালচারাল সম্পাদক আক্তার হোসেন চৌধুরী, দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র সহসভাপতি শাহিন মিয়া, সহসভাপতি সৈয়দ রুহেল আমিন জাকারিয়া, নির্বাহী সদস্য মো. লেছু মিয়া, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নির্বাহী সদস্য আব্দুল আওয়াল, আয়না মিয়া, মোতালেব মিয়া, এনামুল হক চৌধুরী, আব্দুস সহিদ, মোরাদ মিয়া, দুলন মিয়া, আব্দুল গফফার, এনামুল হক, রুবেল মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা শফিকুল ইসলামকে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন। বক্তারা যুক্তরাজ্যে প্রবাসী দিরাইবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার পাশাপাশি কমিউনিটির সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।