admin

প্রকাশিত: 5:57 AM, August 26, 2026

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি:

আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা। মসজিদের পাশে নির্মাণ হচ্ছে হিফজ খানা। যেখানে এতিম ও দরিদ্র কোমলমতি শিশুরা বিনা বেতনে পবিত্র কুরআন শরীফ হিফজ ও ইসলামি মৌলিক পড়ালেখার সুযোগ পাবেন। ছাত্র ছাত্রীদের সম্পুর্ন ফ্রী পড়াশোনার দায়িত্ব কাঁধে নিবেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবার। মাদ্রাসার নামকরণ করা হয়েছে ‘জামেয়াতুল রওজা আল-জান্নাত”। ইতিমধ্যে মসজিদ নির্মাণের কাজ সম্পন্নের শেষ পর্যায়ে। গ্রামবাসী সহ সকল ধর্মপ্রাণ মুসল্লীরা আগামী সপ্তাহ থেকে পাঞ্জেগানা নামাজ পড়ার সুযোগ পাবেন। যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ পৌরসভার জানাইয়া-মশুলা (মোল্লারগাঁও) গ্রামের সমাজসেবক, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ আলহাজ্ব আলম মিয়ার পারিবারিক উদ্যোগে নির্মিত হচ্ছে এই ধর্মীয় প্রতিষ্ঠান গুলো।

গতকাল মঙ্গলবার প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আলম মিয়ার পারিবারিক ভুমিতে নির্মিত “রওজা আল-জান্নাত মসজিদের ফ্লোর ঢালাইয়ের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

কাজের অগ্রগতি ও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রবাসী আলম মিয়া বর্তমানে দেশের নিজ বাড়ীতে অবস্থান করছেন। পাড়া প্রতিবেশীর নামাজের সুবিধার্থে এবং যুক্তরাজ্যের নিজ আবাসস্থলে ফেরার পূর্বে নিজেদের প্রতিষ্ঠিত মসজিদে নামাজ আদায়ের উদ্বোধন করে যাবেন বলে জানান আলম মিয়া। আজ নিজ হাতে তিনি মসজিদের ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় পাড়া প্রতিবেশী ও এলাকাবাসীর জন্য মসজিদে নামাজ পড়া, এবাদত বন্দেগি করা ও মাদ্রাসায় গরিব এতিম বাচ্চাদের জন্য ফ্রী হিফজ পড়ার পরিবেশ উম্মুক্ত থাকবে এমনটি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি এলাকাবাসী ও প্রতিবেশীদের সহযোগিতা, হিংসা নিন্দা ত্যাগ করে আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান বাস্তবায়নে সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকার আহবান জানান।

ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল কাইয়ুম, মসজিদ নির্মাণ কমিটির প্রতিনিধি মাওলানা সাইদ আহমদ, গ্রামের মুরব্বিগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ সংবাদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

এক মাসে তিন ঘটনায় পাঁচ খুন ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন ঘরের ভেতর তিন লাশ নিজ বাসার সামনে ব্যবসায়ীকে