admin

প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৬

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য ৩ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
গত শুক্রবার বাদ জুমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত খালপার জামে মসজিদের সংস্কার কাজের জন্য এই ৩ লক্ষ্য টাকার বরাদ্দের অফিসিয়াল কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার পক্ষে বরাদ্দকৃত এই অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র খালপার জামে মসজিদের মোতাওয়াল্লি আব্দুল লতিফের হাতে তুলে দেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বৃহত্তর মুফতির বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আশিকুর রহমান রানা।
বরাদ্দপত্র হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খায়রুল আমিন কবির মেম্বার, বিএনপি নেতা আব্দুল হান্নান, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদল নেতা শাহজাহান সজিব, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান আহমদসহ খালপার গ্রামের স্থানীয় মুরব্বিয়ানা ও যুবসমাজের বিশিষ্ট নেতৃবৃন্দ।
অর্থ বরাদ্দ পেয়ে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই অনুদানের মাধ্যমে মসজিদের চলমান সংস্কার কাজ আরও দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল